স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একটি মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন জোরদারের লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।
শনিবার (১৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এই পৃথক বৈঠকে বাণিজ্যমন্ত্রী ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার সঙ্গে আলোচনা করেন। বৈঠকে সময় বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও সরবরাহ শৃঙ্খলে (সাপ্লাই চেইন) বিঘ্ন ঘটা।
জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূলতা।
তিনি উল্লেখ করেন, এসব সংকটের কারণে বাংলাদেশ পূর্বনির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুফল পুরোপুরি কাজে লাগাতে পারেনি।
তিনি বলেন, "বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং ব্যাপক কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এই উত্তরণকে টেকসই করা।"
ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কথা স্বীকার করেন। বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আগামী দিনগুলোতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
গুরুত্বপূর্ণ এই বৈঠকগুলোতে বাণিজ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী,
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, সভাপতি, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএ সভাপতি, মাহমুদ হাসান খান।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন