সংবাদ

কুষ্টিয়ায় রাইস মিলের ৫ মিটার চুরি

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

কুষ্টিয়ায় রাইস মিলের ৫ মিটার চুরি
কুষ্টিয়ার মিরপুরে ৩টি রাইস মিলের ৫টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। ছবি : সংবাদ

কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩টি রাইস মিলের ৫টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র মিটারগুলো নিয়ে যাওয়ার সময় সেখানে একটি চিরকুট ও বিকাশ নম্বর রেখে গেছে। চিরকুটে জানানো হয়েছে, ওই নম্বরে টাকা পাঠালেই মিটার ফেরত দেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মিরপুর পৌর এলাকার টিএনটি রোডে এই চুরির ঘটনা ঘটে। মিটার না থাকায় মিলগুলোর উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে চরম বিপাকে পড়েছেন মালিকরা।

ক্ষতিগ্রস্ত মিল ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে মিল বন্ধ করে মালিকরা বাড়িতে যান। সকালে এসে তারা দেখেন, মন্ডল রাইস মিলের ২টি, সত্যেন রাইস মিলের ২টি এবং শুকুর রাইস মিলের ১টি থ্রি-ফেজ বাণিজ্যিক মিটার নেই। চোররা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো উপড়ে নিয়ে গেছে। সেখানে ফেলে যাওয়া চিরকুটে একটি বিকাশ নম্বর দিয়ে টাকার বিনিময়ে মিটার ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় এক রাতে ৫টি মিটার চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী মিল মালিকরা জানান, মিল বন্ধ থাকায় তাদের বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। নতুন সংযোগ পেতে দীর্ঘসূত্রতার আশঙ্কাও করছেন তারা।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মিটার চুরির বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। চোর চক্রকে ধরতে এবং মিটার উদ্ধারে অভিযান চলছে।’

স্থানীয় ব্যবসায়ীরা বাণিজ্যিক এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের ৫ মিটার চুরি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত