সংবাদ

দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশের উপকূলীয় এলাকাগুলোকে আরও সুরক্ষিত করতে সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। ​স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের পথ সুগম করতে যেসব খালের মুখ বন্ধ হয়ে রয়েছে, সেখানে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। এর ফলে প্রয়োজন অনুযায়ী সহজেই পানি বের হয়ে যেতে পারবে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

​প্রাকৃতিক কারণে বাঁধ ও স্লুইস গেটের ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের প্রভাবে অনেক সময় এসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড, নির্ধারিত মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো নিয়মিতভাবে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে।

ব্যবস্থাপনা আরও জোরদার করতে সরকারের নতুন নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এখন থেকে পানি উন্নয়ন বোর্ড স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না। এর পরিবর্তে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই দায়িত্ব পালন করবেন।"

​তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজন অনুযায়ী দ্রুত স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন করা এবং দরকারে গেট বন্ধ করে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা অনেক সহজ হবে। এতে জনগণের ভোগান্তি কমবে এবং স্লুইস গেটের ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

​এর আগে, বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

​উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিন তিনি চকরিয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত