সংবাদ

আরও ৫০ স্থানে বসবে এআই ক্যামেরা, নজরে শব্দ-বায়ুদূষণও

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

আরও ৫০ স্থানে বসবে এআই ক্যামেরা, নজরে শব্দ-বায়ুদূষণও
ছবি : সংগৃহীত

সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীর আরও ৫০টি জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গত বছরের আগস্টে রাজধানীর সাতটি মোড়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়। পরে চলতি বছরের মে মাসে ঢাকার ৩০টি মোড়ে এআই প্রযুক্তির পিটিজেড (প্যান-টিল্ট-জুম) ক্যামেরা স্থাপন করা হয়। এখন আরও ৫০টি জায়গায় এই ব্যবস্থা সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় ও জাহাঙ্গীর গেট মোড়ে আগে থেকেই স্বয়ংক্রিয় সিগন্যাল রয়েছে।

এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করছে।  এই ব্যবস্থায় সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিংয়ে গাড়ি উঠিয়ে দেওয়া, স্টপ লাইন না মানা, বাঁ লেন বন্ধ করে রাখা, হেলমেট না পরা, অবৈধ পার্কিং, ফুটপাতে গাড়ি চালানো ও সংশ্লিষ্ট গাড়ির মালিককে জরিমানা করা হচ্ছে।

বৈঠকে জানানো হয়েছে, যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহায়ক সাইমুম পারভেজ, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপি কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

আরও ৫০ স্থানে বসবে এআই ক্যামেরা, নজরে শব্দ-বায়ুদূষণও

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত