ভোলা জেলা পুলিশ লাইন্সে ১০ শয্যার আধুনিকায়নকৃত হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার।
উদ্বোধন শেষে পুলিশ সুপার হাসপাতালের বিভিন্ন কক্ষ, শয্যা ও চিকিৎসাসেবার সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের দ্রুত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতালটিকে যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে। এই আধুনিকায়নের ফলে এখন থেকে আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদান করা সম্ভব হবে।’
আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও উন্নত পরিবেশসংবলিত এই ১০ শয্যার হাসপাতালটি পুলিশ সদস্যদের চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। এ ছাড়া ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
\

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন