সংবাদ

রাজবাড়ীতে দুই ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

রাজবাড়ীতে দুই ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ছবি : সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে পাটবোঝাই ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভ্যান থেকে ছিটকে পড়ে সিরাজুল শেখ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শাহমীরপুর গ্রাম থেকে সিরাজুলসহ ৭-৮ জন একটি ভ্যানে করে ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরিকল্পনা ছিল, কালুখালী এলাকায় পৌঁছে সেখান থেকে বাসে করে গন্তব্যে যাবেন। পথে বেলা ১১টার দিকে কালুখালী এলাকায় পৌঁছালে তাদের বহনকারী ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাটবোঝাই ভ্যানের ধাক্কা লাগে। এতে সিরাজুল ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সিরাজুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে দুপুরে সিরাজুলের মৃত্যু হয়।

সিরাজুলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে দুই ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালীতে পাটবোঝাই ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভ্যান থেকে ছিটকে পড়ে সিরাজুল শেখ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শাহমীরপুর গ্রাম থেকে সিরাজুলসহ ৭-৮ জন একটি ভ্যানে করে ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরিকল্পনা ছিল, কালুখালী এলাকায় পৌঁছে সেখান থেকে বাসে করে গন্তব্যে যাবেন। পথে বেলা ১১টার দিকে কালুখালী এলাকায় পৌঁছালে তাদের বহনকারী ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাটবোঝাই ভ্যানের ধাক্কা লাগে। এতে সিরাজুল ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সিরাজুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে দুপুরে সিরাজুলের মৃত্যু হয়।

সিরাজুলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত