সংবাদ

স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি, সপরিবার আত্মহত্যার হুমকি

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি, সপরিবার আত্মহত্যার হুমকি
ছবি : সংবাদ

নরসিংদীতে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার না পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সপরিবার শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছে ভুক্তভোগী পরিবারটি। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক মানববন্ধনে কুয়েত প্রবাসী লুৎফর রহমানের পরিবার এই আলটিমেটাম দেয়।

অভিযুক্ত নেতার নাম অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সহসম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ২৫ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে তাকে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে অব্যাহতি দিয়েছে।

মানববন্ধনে প্রবাসীর ছোট বোন শাহিদা আক্তার বলেন, ‘আমরা বিএনপি পরিবারের সন্তান। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, আমার বড় ভাই লুৎফর রহমান প্রবাসে আন্দোলন করে জেল খেটেছেন। এখন আমাদের দলেরই একজন নেতার মাধ্যমে আমরা নির্যাতিত হচ্ছি, যা মেনে নেওয়া অসম্ভব।

শাহিদা আক্তার আরও অভিযোগ করেন, নয়ন মোল্লা এলাকায় দম্ভ করে বেড়াচ্ছেন যে ‘তারেক রহমানও তার বিচার করার ক্ষমতা রাখেন না’। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন। তিনি বলেন, ‘যদি নয়ন মোল্লার বিচার না হয় এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তবে আমরা পুরো পরিবার রাস্তায় নেমে আত্মাহুতি দেব। তখন এই মৃত্যুর জন্য সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী থাকবেন।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মামলার সূত্র ধরে অ্যাডভোকেট নয়ন মোল্লার সঙ্গে প্রবাসী লুৎফর রহমান ও তার স্ত্রী হাফসা বেগমের পরিচয় হয়। অভিযোগ উঠেছে, নয়ন মোল্লা বিভিন্ন কৌশলে হাফসা বেগমের কাছ থেকে প্রবাস থেকে পাঠানো বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। গত ৩ আগস্ট হাফসা বেগম নগদ ১ কোটি ১০ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নয়ন মোল্লার সঙ্গে পালিয়ে যান। এ খবর শুনে লুৎফর রহমান দেশ ফিরে আসেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য শফিকুল ইসলাম, রুমি বেগম, শাহীদা বেগম, রেবেকা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযুক্ত আইনজীবীর পেশাগত সনদ বাতিলেরও দাবি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি, সপরিবার আত্মহত্যার হুমকি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত