সংবাদ

সময় মাত্র পাঁচদিন

হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দিলো সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দিলো সরকার

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পাঁচদিনের বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থেই মূলত এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই এজেন্সি পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট হজযাত্রীর লিখিত অনুমতি ছাড়া তাকে অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে না। এছাড়া একই হজযাত্রীকে একের অধিকবার বা একাধিকবার স্থানান্তর করার কোনো সুযোগ রাখা হয়নি। নির্ধারিত এই পাঁচদিনের মধ্যে সকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করেই কেবল প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়াই যদি কাউকে স্থানান্তর করা হয় কিংবা কোনো এজেন্সির বিরুদ্ধে একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া যায়, তবে তা কঠোরহস্তে দমন করা হবে। এ ধরনের অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর বিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, হজে যাওয়ার জন্য নির্ধারিত সময়ে নিবন্ধনের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার তাগিদ দেওয়া হয়েছিল। হজ কার্যক্রম আরও স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত করতেই মন্ত্রণালয় এ ধরনের সময়সীমা ও নীতিমালা নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট সকল বেসরকারি হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের এই নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দিলো সরকার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত