সংবাদ

১৫ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

১৫ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু
ছবি : সংবাদ

প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকেরা তাদের অঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেন। এর আগে বাসে ভাঙচুর ও মানববন্ধনে হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুরের লাহিড়ীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হন। এর প্রতিবাদে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব পরিবহনের বেপরোয়া গতির বিরুদ্ধে মানববন্ধন করেন স্থানীয়রা। ওই সময় রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। নিরাপত্তার অভাবের কথা জানিয়ে পরিবহন শ্রমিকেরা বুধবার (২ সেপ্টেম্বর) রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেন। আকস্মিক এই ধর্মঘটে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বাস চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

এদিকে রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন করছিলেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, সেখানে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এই হামলার ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন জাতীয় যুবশক্তির জেলা শাখার আহ্বায়ক মো. আবদুল্লাহ আল আবিদ সৌরভ। তিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শুভ ও সভাপতি মো. রফিকুল ইসলাম জার্ণিসসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন।

হামলার অভিযোগের বিষয়ে জানতে সাখাওয়াত হোসেন শুভকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি। তবে বাস চলাচলের বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, প্রশাসনের পক্ষ থেকে ১২টি দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় তারা বাস চলাচল স্বাভাবিক করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ মিলে বাস মালিক ও শ্রমিকদের সাথে কথা বলা হয়েছে। তারা আশ্বস্ত হওয়ার পর বাস চলাচল শুরু করেছেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

১৫ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত