ইরানের সাথে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক অভিযানে ইরান ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
রোববার (১৯ জুলাই) ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, "আমরা খুবই মর্মাহত। তবে তারা ছিলেন অসাধারণ মানুষ, প্রকৃত দেশপ্রেমিক। তারা এমন একটি লক্ষ্য নিয়েই লড়াই করছিলেন, যাতে ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে।"
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সম্প্রতি সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। উত্তর ইরাকে একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ ধ্বংস করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হন। জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনা প্রাণ হারান।
এসব ঘটনার পর ইরানের সাথে চলমান এই সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।
নিহত সেনাদের প্রতি শোক প্রকাশের পরপরই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, "ইরান সামরিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রায় সব ধরনের সামরিক সক্ষমতাই তারা হারিয়েছে। তাদের হাতে এখন খুব সামান্যই অবশিষ্ট রয়েছে।"
তিনি আরও জানান, রোববার রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় জোরালো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
সেন্টকমের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর ফলে ওই অঞ্চলে চলমান সংঘাত আরও তীব্র রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন