আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিস্থিতি যেকোনো সময় আরও অবনতি হতে পারে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত খবরের ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে নিকটতম মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এই সতর্কবার্তায় বিশেষ কিছু বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে:
ফ্লাইট বিপর্যয়: আঞ্চলিক উত্তেজনার কারণে যেকোনো সময় বিমান চলাচল ব্যাহত হতে পারে। ফ্লাইট বাতিল এবং হুট করে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
স্থাপনায় হামলার আশঙ্কা: অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো আবারও বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, তাদের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে নতুন করে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মূলত গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ ১৪-দফা সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর থেকেই এই নতুন উত্তেজনার সূত্রপাত।
দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতা দূর করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করাই ছিল ওই চুক্তির মূল লক্ষ্য।
তবে চুক্তিটি ভেস্তে যাওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর জের ধরে মার্কিন বাহিনী ইতিমধ্যেই ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টা জবাব হিসেবে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন