সংবাদ

বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ২ দম্পতি আটক

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম

বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ২ দম্পতি আটক
যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় দম্পতিরা গ্রেপ্তার। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ২ দম্পতিকে আটক করেছে র‍্যাব-১১। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার মো. রুবেল (৩০) ও তার স্ত্রী হীরামনি (২৬) এবং ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা ওই ৪ জনের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় আটক ৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ২ দম্পতি আটক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ২ দম্পতিকে আটক করেছে র‍্যাব-১১। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার মো. রুবেল (৩০) ও তার স্ত্রী হীরামনি (২৬) এবং ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা ওই ৪ জনের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় আটক ৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত