সংবাদ

ভরণ-পোষণ চাওয়ায় মাকে ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা, ছেলে কারাগারে

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

ভরণ-পোষণ চাওয়ায় মাকে ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা, ছেলে কারাগারে
সাইফুল ইসলাম। ছবি : সংবাদ

চাঁদপুরের শাহরাস্তিতে ভরণ-পোষণের টাকা চাওয়ায় নিজের মাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে চাঁদপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বাদী রেহেনা বেগম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। তার অভিযোগ, বড় ছেলে সংসারের হাল ধরলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মায়ের ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছিলেন না। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হলেও কোনো সুরাহা হয়নি।

গত ১৫ জুলাই সকালে রেহেনা বেগম তার ছোট ছেলের কাছে ভরণ-পোষণের টাকা চাইলে সাইফুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি মাকে মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্বজনরা আহত অবস্থায় রেহেনাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন’ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

ভরণ-পোষণ চাওয়ায় মাকে ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা, ছেলে কারাগারে

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে ভরণ-পোষণের টাকা চাওয়ায় নিজের মাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে চাঁদপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বাদী রেহেনা বেগম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। তার অভিযোগ, বড় ছেলে সংসারের হাল ধরলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মায়ের ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছিলেন না। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হলেও কোনো সুরাহা হয়নি।

গত ১৫ জুলাই সকালে রেহেনা বেগম তার ছোট ছেলের কাছে ভরণ-পোষণের টাকা চাইলে সাইফুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি মাকে মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্বজনরা আহত অবস্থায় রেহেনাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন’ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত