সংবাদ

মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ বেপারী (৮০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ বেপারী ওই গ্রামের আশরাফ বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় আজিজ বেপারী তার বাড়ির পাশের একটি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে তিনটার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি পুলিশ অবগত আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

মাদারীপুরের শিবচরে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ বেপারী (৮০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ বেপারী ওই গ্রামের আশরাফ বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় আজিজ বেপারী তার বাড়ির পাশের একটি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে তিনটার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি পুলিশ অবগত আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত