সংবাদ

শরণখোলায় হাসপাতালের শৌচাগারে নার্সের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

শরণখোলায় হাসপাতালের শৌচাগারে নার্সের মরদেহ উদ্ধার
উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে এক সেবিকার (নার্স) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা সদরের ৫ রাস্তার মোড় এলাকার ‘রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতাল’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই সেবিকার নাম হাসিনা খানম রিক্তা (৩৪)। তিনি ওই হাসপাতালেই কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলায়। বাবার নাম রফিক শেখ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে হাসিনা খানম শৌচাগারে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জসিম হাওলাদার দাবি করেন, তার স্ত্রী হাসিনা খানম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং নিয়মিত মাদক জাতীয় ইনজেকশন নিতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধারের সময় পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শরণখোলায় হাসপাতালের শৌচাগারে নার্সের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে এক সেবিকার (নার্স) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা সদরের ৫ রাস্তার মোড় এলাকার ‘রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতাল’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই সেবিকার নাম হাসিনা খানম রিক্তা (৩৪)। তিনি ওই হাসপাতালেই কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলায়। বাবার নাম রফিক শেখ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে হাসিনা খানম শৌচাগারে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জসিম হাওলাদার দাবি করেন, তার স্ত্রী হাসিনা খানম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং নিয়মিত মাদক জাতীয় ইনজেকশন নিতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধারের সময় পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত