সংবাদ

রাণীনগরে সরকারি কাজে নিয়োগ, স্বচ্ছতায় খুশি নারীরা

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

রাণীনগরে সরকারি কাজে নিয়োগ, স্বচ্ছতায় খুশি নারীরা
নওগাঁর রাণীনগরে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নারী শ্রমিক নির্বাচন করা হচ্ছে। ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় লটারির মাধ্যমে ৬টি ইউনিয়নের নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত স্বচ্ছতা ও উৎসবমুখর পরিবেশে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের অনুন্নয়ন বাজেটের ‘মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের অধীনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য এসব শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। মূলত এলাকার অসহায়, দুস্থ ও স্বামী পরিত্যক্তা নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই এই এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) নারী শ্রমিক বাছাই করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের নেতৃত্বে প্রকাশ্যে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া চালানো হয়। এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার চালিয়েছিলাম যাতে প্রকৃত যোগ্যরা আবেদন করতে পারেন। আবেদনের সংখ্যা বেশি হওয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা লটারির আয়োজন করেছি। লটারির মাধ্যমে নির্বাচিত নারীরা নিজ নিজ ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করবেন।’

বিভাগীয় তথ্য অনুযায়ী, সদর ইউনিয়ন থেকে ৮ জন, কাশিমপুর থেকে ৬ জন, গোনা থেকে ৩ জন, মিরাট থেকে ৭ জন, পারইল থেকে ৭ জন এবং কালীগ্রাম ইউনিয়ন থেকে ৪ জন নারী শ্রমিক নির্বাচিত হয়েছেন। নিয়োগপ্রাপ্তরা দৈনিক ৩৫০ টাকা হারে মজুরি পাবেন। তবে শর্ত দেওয়া হয়েছে যে, যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, কাজ তাঁকেই করতে হবে; কোনোভাবেই বদলি শ্রমিক দিয়ে কাজ করানো যাবে না।

প্রশাসনের এমন স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন আবেদনকারী সাধারণ নারীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাণীনগরে সরকারি কাজে নিয়োগ, স্বচ্ছতায় খুশি নারীরা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত