সংবাদ

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া
সুন্দরবনের দাশের ভাড়ানী খালের মুখে নির্মিত কাঠের বেষ্টনী। ছবি : সংবাদ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও শিকারিদের অনুপ্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ ১০টি খালের মুখে শক্ত কাঠের বেষ্টনী দিয়ে দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের এসব খালের মুখ বন্ধ করে দেওয়ায় বনের অভ্যন্তরে অপরাধীদের চলাচল সীমিত হবে এবং মাছসহ জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

সরেজমিনে শরণখোলা রেঞ্জের দাশের ভাড়ানী খালে গিয়ে দেখা যায়, খালের প্রবেশপথে শক্ত কাঠের খুঁটি ও লোহার পেরেক দিয়ে মজবুত বেষ্টনী তৈরি করা হয়েছে। খালের তলদেশ থেকে প্রায় ২০ ফুট উঁচু এই কাঠামোর কারণে কোনো নৌকা বা ট্রলার ওই খালে ঢুকতে পারবে না। তবে এতে পানির স্বাভাবিক প্রবাহ কিংবা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না।

বন বিভাগ জানায়, সুন্দরবনের অসংখ্য ছোট খালের প্রধান সংযোগপথ হলো এই ‘ভাড়ানী’ খালগুলো। অসাধু চক্র এসব পথ ব্যবহার করেই গহীন বনে ঢুকে বিষ দিয়ে মাছ শিকারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। বর্তমানে দুই রেঞ্জের ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বেড়া দেওয়া হয়েছে। এর মধ্যে চাঁদপাই রেঞ্জের মরা ভদ্রা, জিয়ার ভাড়ানী, খালেকের ভাড়ানী, হুলার ভাড়ানী, নওশেরখালী, চারাখালী ও সূর্যমুখী খাল এবং শরণখোলা রেঞ্জের ভোলা খাল, তেড়াবেকা ও দাশের ভাড়ানী খাল উল্লেখযোগ্য।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকে। এই সময়ে কিছু অসাধু চক্র গোপনে বনে ঢুকে বিষ প্রয়োগে মাছ ও পোনা নিধন করে। তাদের যাতায়াত বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় জেলেরাও বন বিভাগের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, প্রজনন মৌসুমে এসব খালে মা-মাছ ডিম ছাড়ে। খালের মুখ বন্ধ থাকায় এখন মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত হবে, যা ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে সাহায্য করবে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, খালের মুখ বন্ধ করার পর থেকে অভয়ারণ্য এলাকায় অপরাধের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত