সংবাদ

কংশের পাহাড়ি ঢলে ভেসে গেছে ফুলপুরের বৃদ্ধ আসির উদ্দিন

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

কংশের পাহাড়ি ঢলে ভেসে গেছে ফুলপুরের বৃদ্ধ আসির উদ্দিন
নিখোঁজ বৃদ্ধের সন্ধানে কংশ নদে উদ্ধার অভিযান চলছে। ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে কংশ নদে ওজু করতে গিয়ে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেছেন আছির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আছির উদ্দিন বড়ইকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় কংশ নদের ঘাটে ওজু করতে গিয়েছিলেন আছির উদ্দিন। এ সময় সীমান্তের ওপার থেকে আসা প্রবল পাহাড়ি ঢলের স্রোতে পা পিছলে তিনি নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোত বেশি থাকায় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা নদীতে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছেন। 

ফুলপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে আজ সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দিয়েছে। নদীর প্রবল স্রোত উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটাচ্ছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কংশের পাহাড়ি ঢলে ভেসে গেছে ফুলপুরের বৃদ্ধ আসির উদ্দিন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুরে কংশ নদে ওজু করতে গিয়ে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেছেন আছির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আছির উদ্দিন বড়ইকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় কংশ নদের ঘাটে ওজু করতে গিয়েছিলেন আছির উদ্দিন। এ সময় সীমান্তের ওপার থেকে আসা প্রবল পাহাড়ি ঢলের স্রোতে পা পিছলে তিনি নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোত বেশি থাকায় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা নদীতে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছেন। 

ফুলপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে আজ সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দিয়েছে। নদীর প্রবল স্রোত উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটাচ্ছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত