সংবাদ

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫
ছবি : সংগৃহীত

৫০তম বিসিএসের (পরীক্ষা-২০২৫) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল। মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ফলাফল গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার, কারিগরি বা পেশাগত ক্যাডার রেজিস্ট্রেশন নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) সাজানো হয়েছে।

প্রকাশিত ফলাফলে পরবর্তীকালে যে কোনো বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখুন-

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

৫০তম বিসিএসের (পরীক্ষা-২০২৫) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল। মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ফলাফল গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি পেশাগত ক্যাডার, কারিগরি বা পেশাগত ক্যাডার রেজিস্ট্রেশন নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) সাজানো হয়েছে।

প্রকাশিত ফলাফলে পরবর্তীকালে যে কোনো বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখুন-

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত