ময়মনসিংহের ফুলপুরে কংশ নদে অজু করতে গিয়ে পাহাড়ি ঢলে ভেসে নিখোঁজ হওয়া বৃদ্ধ আছির উদ্দিনের (৮৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর আজ শুক্রবার সকালে পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া এলাকা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত আছির উদ্দিন ফুলপুর উপজেলার বাসিন্দা। গত বুধবার রাতে কংশ নদের তীরে নামাজের অজু করতে গেলে হঠাত আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে আছির উদ্দিন নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনরা নদের বিভিন্ন স্থানে সন্ধান চালান। খবর পেয়ে বৃহস্পতিবার দিনভর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদে তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে প্রবল স্রোত ও পানির নিচে দৃশ্যমানতা কম থাকায় ওই দিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে আজ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ধোবাউড়া অংশে নদের পানিতে একটি লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা গিয়ে লাশটি উদ্ধার করলে স্বজনরা আছির উদ্দিনের মরদেহ শনাক্ত করেন।
ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আছির উদ্দিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন