সংবাদ

কাপাসিয়ায় ছাত্রদল নেতার অবৈধ মেলা বন্ধের দাবি

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

কাপাসিয়ায় ছাত্রদল নেতার অবৈধ মেলা বন্ধের দাবি
কাপাসিয়ায় চাঁদপুর বাজারে অবৈধ মেলার জন্য প্যান্ডেল তৈরির দৃশ্য। ছবিঃ সংবাদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে আয়োজিত একটি ‘অবৈধ’ শিশু-কিশোর আনন্দমেলা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় অর্ধশতাধিক মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদপুর বাজারের পাশে একটি ব্যক্তিমালিকানাধীন জমিতে ‘শিশু-কিশোর আনন্দমেলা’র নামে প্যান্ডেল ও রাইড বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। মেলায় অন্তত ৩০টি স্টল ও ৪টি রাইড স্থাপন করা হয়েছে। বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান থাকায় মেলার উচ্চশব্দ ও ভিড়ে শিক্ষার্থীদের পড়াশোনার মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা করছেন অভিভাবকেরা। এছাড়া মেলায় জুয়া, মাদক ও অশ্লীলতার আড়ালে ‘কিশোর গ্যাং’-এর তৎপরতা বাড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।

মেলাটির নেপথ্যে রয়েছেন চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান দুর্জয়। তিনি চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলাইমান মোড়লের ছেলে। স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমান দুর্জয় এলাকার বেশ কিছু বখাটে কিশোরকে নিয়ে এই মেলার আয়োজন করছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় দলের সিনিয়র নেতারা বাধা দিলে গত বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “দলের অধিকাংশ নেতাকর্মী এই মেলা আয়োজনের বিপক্ষে। প্রশাসনের অনুমতি ছাড়া এমন আয়োজন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”

এ বিষয়ে বিএনপি নেতা সোলাইমান মোড়ল বলেন, “মেলা নিয়ে দলীয় কর্মীদের মাঝে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়েছে। আমরা সবার সঙ্গে সমন্বয় করে এবং প্রশাসনের অনুমতি সাপেক্ষে মেলাটি আয়োজনের চেষ্টা করছি।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “অনুমতিহীন মেলা বন্ধে প্রশাসন সহযোগিতা চাইলে পুলিশ সার্বিক সহায়তা করবে। এছাড়া জুয়া বা মাদকের কোনো আলামত পেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে।”

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, “এই মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ পেয়েছি এবং মেলা বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কাপাসিয়ায় ছাত্রদল নেতার অবৈধ মেলা বন্ধের দাবি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত