সংবাদ

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:২১ এএম

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু
গঙ্গাচড়া মডেল থানা। ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পাগলাপীর-জলঢাকা সড়কের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকার রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০)। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা থেকে পাগলাপীরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী ২ নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে পাঠায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পাগলাপীর-জলঢাকা সড়কের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকার রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০)। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা থেকে পাগলাপীরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী ২ নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে পাঠায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত