সংবাদ

ভৈরবে তুচ্ছ ঘটনায় বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি, ভৈরব
প্রতিনিধি, ভৈরব
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

ভৈরবে তুচ্ছ ঘটনায় বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভৈরব থানা। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশী এক দম্পতির বাঁশের আঘাতে লিলি বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া গাইনহাটি এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৫ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত লিলি বেগম ওই এলাকার মৃত সুরুত আলীর স্ত্রী। তিনি ৩ সন্তান নিয়ে ওই এলাকার হাজী ধন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্তরা হলেন একই এলাকার জাহাঙ্গীর মিয়া (৩৫) ও তার স্ত্রী লিমা বেগম (৩০)। ঘটনার পর থেকে তারা সপরিবারে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লিলি বেগম বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীরের ১০ বছর বয়সী ছেলে আলিফ সাইকেল চালানোর সময় লিলি বেগমের গায়ে লাগিয়ে দেয়। এ নিয়ে লিলি বেগমের সঙ্গে আলিফের পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী লিমা বেগম বাঁশ ও ইট দিয়ে লিলি বেগমকে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, লিলি বেগম মানুষের বাড়িতে কাজ করে এবং টিফিন বাক্সে খাবার সরবরাহ করে ৩ সন্তানের সংসার চালাতেন। তার স্বামী নেই; ৩সন্তানের মধ্যে বড় ছেলেটি মানসিক প্রতিবন্ধী এবং ২ মেয়ের বিয়ের বয়স হয়েছে। এই হত্যাকাণ্ডের পর পরিবারটি একেবারেই অসহায় হয়ে পড়েছে।

নিহতের মেয়ে সুরভি বিলাপ করে বলেন, ‘আমার মাকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে। মা-ই আমাদের আগলে রাখতেন। এখন আমাদের কে দেখবে? আমরা জাহাঙ্গীরের ফাঁসি চাই।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, ‘সাইকেল চালানো কেন্দ্র করে দুই পরিবারের তর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা বাড়িঘরে তালা দিয়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভৈরবে তুচ্ছ ঘটনায় বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত