সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (জোয়ার-ভাটা আধার) কার্যক্রমের ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা বকেয়া ৪৮ কোটি টাকা আদায় এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন। আজ শনিবার সকালে উপজেলার বালিয়া বটতলা এলাকায় পাখিমারা টিআরএম বিল অধিবাসী ও বিল কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কপোতাক্ষ নদ থেকে বালিয়া বেইলি ব্রিজ পর্যন্ত পেরিফেরিয়াল বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় নদীর পানি অনিয়ন্ত্রিতভাবে লোকালয়ে প্রবেশ করছে। এতে বিস্তীর্ণ এলাকা দীর্ঘ মেয়াদে জলাবদ্ধ হয়ে পড়েছে। দ্রুত বাঁধ সংস্কার না করলে কৃষি ও জনজীবনে এর মারাত্মক প্রভাব পড়বে।
ক্ষতিগ্রস্ত মালিকেরা অভিযোগ করেন, পাখিমারা বিলে টানা ৬ বছর টিআরএম কার্যক্রম চালু থাকলেও তারা মাত্র ২ বছরের ক্ষতিপূরণ পেয়েছেন। ১ হাজার ৫৬২ একর জমির জন্য বাকি ৪ বছরের পাওনা প্রায় ৪৮ কোটি টাকা সরকার এখনো পরিশোধ করেনি। তারা দ্রুত এই বকেয়া অর্থ পরিশোধ ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
বিল কমিটির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ সানার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ভুক্তভোগী আছাদুল ইসলাম, আবু সাইদ লাভলু তোফায়েল হোসেন, মনোরঞ্জন দাস, ইউনুচ সরদার, রইজুল সানা, খোকন সানা ও ছবেদ সরদার প্রমুখ।
উল্লেখ্য, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনে ২০১১-১২ অর্থবছরে পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম শুরু হয়। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সেখানে জোয়ার-ভাটা চালু থাকলেও ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন।
\

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন