‘কেজিএফ’ সিরিজে দাপুটে ‘রকি ভাই’ চরিত্রে দর্শক মাতানো যশ এবার ধরা দিলেন একেবারে ভিন্ন রূপে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’-তে দেখা মিলেছে তার রোমান্টিক অবতারের।
সম্প্রতি প্রকাশিত
গানটিতে যশ ও কিয়ারা আদভানির রসায়নই মূল আকর্ষণ। বিশাল মিশ্রের সুরে তৈরি গানটিতে স্টাইলিশ
ভিজ্যুয়াল, নান্দনিক কোরিওগ্রাফি এবং দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে। ভিডিওতে
সংক্ষিপ্ত উপস্থিতি রয়েছে অভিনেত্রী নয়নতারারও।
এতদিন সিনেমার প্রচারণায়
যশকে রহস্যময় ও কঠোর গ্যাংস্টার হিসেবে দেখা গেলেও ‘তাবাহি’ গানটি তার চরিত্রের আবেগী
ও প্রেমময় দিকটি প্রথমবারের মতো সামনে এনেছে। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও
বেড়েছে।
গানের শেষের একটি সংলাপ ইতোমধ্যেই আলোচনায় এসেছে। এক নারী যশের চরিত্রকে প্রশ্ন করেন, “তোমার মতো স্বার্থপর মানুষ কি সত্যিই ভালোবাসতে পারে?” জবাবে যশ বলেন, “খুব কঠিন।” সংক্ষিপ্ত এই সংলাপ থেকেই চরিত্রটির অন্তর্দ্বন্দ্ব ও গভীর আবেগের ইঙ্গিত পাওয়া যায়।
গানটি প্রকাশের
সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সুফি কবি রুমির একটি বিখ্যাত উক্তিও শেয়ার করেছেন যশ, যা
সিনেমার আবেগঘন দিকের প্রতি ইঙ্গিত বহন করে।
গীতু মোহনদাস পরিচালিত
‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ একটি পিরিয়ড গ্যাংস্টার অ্যাকশন ড্রামা। মাদক
চক্রকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা,
হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।
‘কেজিএফ’ সিরিজের
সাফল্যের পর এটিই যশের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি
হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট
২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন