সংবাদ

মাছরাঙায় নতুন ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

মাছরাঙায় নতুন ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’

বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন, সম্পর্কের উষ্ণতা ও সম্পত্তিকে ঘিরে দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। ১২ জুলাই থেকে নাটকটি প্রচার শুরু হয় মাছরাঙা টেলিভিশনে। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পারবেন ধারাবাহিকটি।

আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আখম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু, সাদ্দাম মালসহ আরও অনেকে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে নয়নপুর গ্রামের অশীতিপর ধনাঢ্য ব্যক্তি সেরাজ খাঁকে ঘিরে। বিশাল একান্নবর্তী সংসারে দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও স্বজনদের নিয়ে তার পরিবার। পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক, সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, স্বার্থের সংঘাত, ভালোবাসা এবং অভিমান—সব মিলিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি।

বড় ছেলে মেরাজ নিঃসন্তান হওয়ায় ছোট ভাই এন্তাজের মেজো ছেলে কামালকে দত্তক নিয়ে মানুষ করেন। অন্যদিকে সম্পত্তিকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয় নানা টানাপোড়েন। এর সঙ্গে যোগ হয় জামালের স্ত্রী রত্নার ভাই মনজিলের অর্থের প্রয়োজন, যা পরিবারে নতুন করে অস্থিরতার জন্ম দেয়।

নির্মাতাদের প্রত্যাশা, হাস্যরস, পারিবারিক আবেগ এবং বাস্তব জীবনের নানা টানাপোড়েনের সমন্বয়ে ‘এক পাতিলের সংসার’ দর্শকদের জন্য হয়ে উঠবে একটি উপভোগ্য ধারাবাহিক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মাছরাঙায় নতুন ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত