বহুল প্রতীক্ষিত ‘ডিউন: পার্ট থ্রি’-এর প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই স্পষ্ট, আগের দুই পর্বের তুলনায় এবার আরও বড় পরিসরের অ্যাকশন, রাজনৈতিক ষড়যন্ত্র এবং আবেগঘন গল্প নিয়ে ফিরছে পরিচালক দেনি ভিলনুভ-এর সায়েন্স ফিকশন মহাকাব্যের শেষ অধ্যায়।
লস অ্যাঞ্জেলসে
আয়োজিত একটি বিশেষ আইম্যাক্স ফ্যান ইভেন্টে পরিচালক দেনি ভিলনুভ ও অভিনেতা তিমোতে শালামে
ট্রেলারটি উন্মোচন করেন। একই সময়ে বিশ্বের কয়েকটি বড় শহরেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার
করা হয়।
ফ্র্যাঙ্ক হারবার্ট-এর
উপন্যাস ‘ডিউন মেসায়া’ অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প এগিয়েছে ‘ডিউন: পার্ট টু’-এর
ঘটনার ১৭ বছর পর। সম্রাট হিসেবে ক্ষমতায় বসার পর পল অ্যাট্রেইডিস-এর জীবন, তার সিদ্ধান্তের
ভয়াবহ পরিণতি এবং ক্ষমতার অন্ধকার দিকই এবার মূল গল্প।
ট্রেলারে দেখা যায়,
পলের নতুন প্রতিপক্ষ স্কাইটেল চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। রূপ বদলানোর
ক্ষমতাসম্পন্ন এই রহস্যময় চরিত্র সম্রাট পলকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে।
এদিকে জেনডায়া অভিনীত
চানি এবং পলের সম্পর্কও আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক কারণে পল বিয়ে করেছেন প্রিন্সেস
ইরুলান-কে, যার ভূমিকায় আছেন ফ্লোরেন্স পিউ। ফলে প্রেম, ক্ষমতা ও দায়িত্বের দ্বন্দ্ব
এবার আরও গভীরভাবে ফুটে উঠবে।
এবারের সিনেমায়
ফিরছেন জেসন মোমোয়া। আগের সিনেমায় নিহত ডানকান আইডাহো এবার ‘ঘোলা’ রূপে ফিরে এসে গল্পে
নতুন মোড় আনবেন।
পরিচালক দেনি ভিলনুভ
জানিয়েছেন, প্রথম চলচ্চিত্রটি ছিল ধ্যানমগ্ন, দ্বিতীয়টি ছিল যুদ্ধকেন্দ্রিক, আর তৃতীয়টি
হবে সবচেয়ে বেশি অ্যাকশন, টানটান উত্তেজনা এবং আবেগে ভরা।
অভিনেতা তিমোতে
শালামে বলেন, এই পর্বে পলের নৈতিক সংকটই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষমতার অন্ধ অনুসরণের
ভয়াবহতা তুলে ধরতেই মূলত এই গল্প লেখা হয়েছিল।
আগের তারকাদের পাশাপাশি
নতুন এই কিস্তিতে থাকছেন রেবেকা ফার্গুসন, হাভিয়ের বারদেম, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেইলর-জয়
এবং রবার্ট প্যাটিনসন।
সবকিছু ঠিক থাকলে
আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডিউন: পার্ট থ্রি’।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন