সংবাদ

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘মাইকেল’

পপসম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির প্রায় তিন মাসের মধ্যেই ছবিটি ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের তালিকায় শীর্ষস্থান দখল করেছে।

অ্যান্টোনি ফুকা পরিচালিত ছবিটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর ভাতিজা জাফর জ্যাকসনের। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।

এর আগে ছবিটি ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’-র ৯১১ মিলিয়ন ডলার এবং ‘ওপেনহাইমার’-এর ৯৭৭ মিলিয়ন ডলারের বৈশ্বিক আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কোনো স্বাধীন (ইনডিপেনডেন্ট) স্টুডিও নির্মিত ও পরিবেশিত চলচ্চিত্র হিসেবে ১ বিলিয়ন ডলার আয় করা প্রথম সিনেমা এটি। শুরুতে কয়েকটি বড় স্টুডিও প্রজেক্টটি প্রত্যাখ্যান করলেও লায়ন্সগেট ঝুঁকি নিয়ে ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মস-এর সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই এনে দিয়েছে বিশাল বাণিজ্যিক সাফল্য।

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘মাইকেল’। জনপ্রিয় রিভিউ ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ ছবিটির সমালোচক স্কোর ৪০ শতাংশ হলেও দর্শক স্কোর ৯৭ শতাংশ। এছাড়া মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে যেকোনো মিউজিক্যাল বায়োপিকের সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড আয়ের রেকর্ডও গড়ে ছবিটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘মাইকেল’

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত