বাংলা গানের কণ্ঠশিল্পী সাব্বির জামান বরাবরই নিজের গান, কণ্ঠ আর ব্যক্তিত্ব দিয়ে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। মৌলিক গানের সংখ্যা খুব বেশি না হলেও স্টেজ পারফরম্যান্সে তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন মঞ্চেও গান শুনিয়ে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে। মিডিয়ায় পেশাগত যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত স্টেজ শোতে সবচেয়ে ব্যস্ত শিল্পীদের একজন তিনি।
শুধু শিল্পী হিসেবেই
নয়, ব্যক্তিগত জীবনেও বিনয়ী ও অমায়িক মানুষ হিসেবে পরিচিত সাব্বির জামান। তার গান যেমন
শ্রোতাদের আবেগে ভাসায়, তেমনি তার আন্তরিক ব্যবহারও মানুষকে আকৃষ্ট করে। এরই প্রতিফলন
দেখা গেছে গত ৮ জুলাই তার জন্মদিনে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহশিল্পী, সংগীতশিল্পী
ও শুভানুধ্যায়ীরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দেন তাকে। প্রিয়জনদের সঙ্গে ঘরোয়া আয়োজনে
জন্মদিন উদযাপন করেন এই শিল্পী।
গানের বাইরেও আড্ডাপ্রিয়
মানুষ সাব্বির জামান। রাজধানীর ইস্কাটনের গাউসনগরে প্রায়ই বসে তার গানের আড্ডা। সেখানে
নিয়মিত উপস্থিত থাকেন তার বোন স্নিগ্ধার স্বামী, সময়ের ব্যস্ত সংগীত পরিচালক ও সুরকার
শান সায়েকসহ আরও কয়েকজন সংগীতশিল্পী। গিটার হাতে সাব্বিরের প্রাণবন্ত পরিবেশনা সেই
আড্ডাকে অন্য মাত্রা দেয়। তার গান শুনতে শুনতে সময় কখন পেরিয়ে যায়, তা টেরই পান না
উপস্থিত সবাই।
নিজের নতুন মৌলিক
গান প্রকাশের পাশাপাশি বছরজুড়েই স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাব্বির জামান।
সম্প্রতি ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ‘আমরা দুজন পাখির কূজন’ গানের জন্য সেরা
শিল্পীর সম্মাননা অর্জন করেছেন তিনি। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান এবং সুর ও সংগীত
পরিচালনা করেছেন শান সায়েক।
সম্মাননা প্রসঙ্গে
সাব্বির জামান বলেন, “ছোটবেলা থেকেই আমার ধ্যান-জ্ঞান গান। গানকে ঘিরেই আমার সব ভাবনা।
সুযোগ পেলেই গানের আড্ডায় মেতে উঠি। ‘আমরা দুজন পাখির কূজন’ গানের জন্য যে সম্মাননা
পেয়েছি, তার কৃতিত্ব শুধু আমার নয়। বন্ধু শান সায়েক এবং গীতিকবি লুৎফর হাসান ছাড়া এই
গান আলোর মুখ দেখত না। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি ধ্রুব মিউজিক
স্টেশন ও ধ্রুব গুহ দাদাকে ধন্যবাদ জানাই এই গানটির পৃষ্ঠপোষকতার জন্য।”
গানই যার ধ্যান-জ্ঞান,
সেই সাব্বির জামান এখনো একই নিষ্ঠায় এগিয়ে চলেছেন সংগীতের পথে। মঞ্চ, আড্ডা কিংবা নতুন
গানে—সবখানেই তার উপস্থিতি যেন সংগীতপ্রেমীদের জন্য বাড়তি ভালো লাগার নাম।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন