সাজিয়া সুলতানা পুতুলর জন্মদিনে প্রকাশিত হয়েছে নতুন মৌলিক গান ‘বেখেয়ালি মন’। ‘প্রজেক্ট রেজা পুতুল’ ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়।
গানটির কথা, সুর
ও সংগীত পরিচালনা করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন পুতুল
নিজেই। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ।
নতুন গান প্রকাশ
উপলক্ষে পুতুল বলেন, জন্মদিনে এটি তার শ্রোতা-ভক্তদের জন্য বিশেষ উপহার। দীর্ঘদিন ধরেই
মৌলিক গান নিয়ে কাজ করে আসা এই শিল্পী আশা প্রকাশ করেন, ‘বেখেয়ালি মন’ও শ্রোতাদের ভালোবাসা
পাবে।
এবারের জন্মদিনটি
ঘরোয়া পরিবেশেই উদযাপন করেছেন পুতুল। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি
নতুন গান প্রকাশের আনন্দও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। তবে স্বামী দেশের বাইরে থাকায়
জন্মদিনে একসঙ্গে থাকতে না পারার আক্ষেপও রয়েছে তার।
‘ক্লোজআপ ওয়ান:
তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পাওয়া পুতুল
বর্তমানে গায়িকার পাশাপাশি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও উপস্থাপক হিসেবেও সমানভাবে
কাজ করে যাচ্ছেন। জন্মদিনে ‘বেখেয়ালি মন’ প্রকাশের মাধ্যমে তিনি শ্রোতাদের জন্য যোগ
করলেন নতুন এক সংগীত উপহার।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন