সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় লোক নিয়োগ নিয়ে প্রশ্ন - প্রথম আলো

সরকার ১১টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের। এর আগে কখনোই সরকারি বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনে একসঙ্গে এত দলীয় লোক নিয়োগ দিতে দেখা যায়নি।

সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বাইরে থেকে কাউকে নিয়োগ দিতে আইনি কোনো বাধা নেই। তবে এত দিন ধরে এসব পদে আমলা নিয়োগ প্রচলিত একটা ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের বসানো হয়েছিল। পরে বিভিন্ন সরকারের সময় এমন নিয়োগ হলেও তা ছিল সীমিত পরিসরে।

অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, ইরানে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প - সংবাদ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের মজুত বিপজ্জনকভাবে ফুরিয়ে যেতে পারে- এমন উদ্বেগ তার এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টানা ১৩ দিন ধরে ইরানে হামলা চালানোর পর তা হঠাৎ স্থগিত করলেন ট্রাম্প। খবর নিউইয়র্ক টাইমসের।

গ্যাসের জন্য হাহাকার - দৈনিক ইত্তেফাক

মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এক সপ্তাহ ধরে দেশে গ্যাস-সংকট প্রকট আকার ধারণ করেছে। ক্রমে উৎপাদন কমতে থাকা গ্যাসের সরবরাহ অর্ধেকে নেমেছে। ফলে শিল্প উৎপাদন কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষমাণ গাড়ির সারি বাড়ছে। বাসাবাড়িতে গ্যাস না পেয়ে নানা ধরনের ভোগান্তিতে এবং অতিরিক্ত খরচের বোঝা নেমে এসেছে নাগরিক জীবনে। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের গড় উৎপাদন খরচও বেড়ে গেছে।

আগস্টে ডেঙ্গুর বড় ঢেউ - আমাদের সময়

দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতু্যুর সংখ্যা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, প্রকৃত সংকটের সময় এখনও সামনে। থেমে থেমে বৃষ্টির কারণে বিভিন্ন ভবনের ছাদ, নির্মাণাধীন স্থাপনা, গাড়ি পার্কিং, টব, পরিত্যক্ত পাত্র ও খোলা জায়গায় জমে থাকা পরিষ্কার পানি এডিস মশার আদর্শ প্রজননস্থলে পরিণত হচ্ছে। তাই এখনই কার্যকরভাবে উৎস ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং কঠোর মনিটরিং জোরদার করা না গেলে আগস্ট থেকেই ডেঙ্গুর বড় ঢেউ শুরু হতে পারে, যার প্রভাব সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারি চাকরিজীবীদের পে স্কেল পিছিয়ে যাচ্ছে - সমকাল

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর (পে স্কেল)  ঘোষণা পিছিয়ে যাচ্ছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা আপাতত বাস্তবায়ন হচ্ছে না।

গতকাল রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে নতুন পে স্কেলের আর্থিক প্রভাব, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের রাজস্ব সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ দেন।

এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার - মানবজমিন

বিনামূল্যে পাঠ্য বই ছাপানোর দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। প্রতিষ্ঠানটি যেন দুর্নীতির আঁতুড়ঘর। শিক্ষা অডিট অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের পাঠ্য বইয়ের কাজে দুর্নীতি হয়েছে ২ হাজার ৭১১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯ শত ১৭ টাকার।

২০২৫ সালে শিক্ষার্থীরা এই পাঠ্য বইগুলো হাতে পায়। এই পাঠ্য বই সংশ্লিষ্ট ২৫ খাতে হয়েছে দুর্নীতি। এর মধ্যে সব থেকে বেশি তিন খাত-পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কাজে।

অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন - যুগান্তর

অনেক গুরুতর প্রশ্নের মুখে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপকে সহায়তা করাসহ বিভিন্ন বিষয় এখন সামনে চলে আসছে। দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগও কম নয়। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ হচ্ছে জুলাই গণহত্যায় তার সমর্থন থাকার বিষয়টিও। সম্প্রতি হাইকোর্টে দাখিল করা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে মো. সাহাবুদ্দিন ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স জড়িত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ লাখো কর্মসংস্থানের হাতছানি - কালের কণ্ঠ

বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়। দীর্ঘ এক দশকের অপেক্ষা, প্রশাসনিক জটিলতা ও অর্থায়নসংক্রান্ত নানা বাধা পেরিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন)।

প্রায় ৮০০ একর জমির এই শিল্পাঞ্চলের গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান আজ সোমবার অনুষ্ঠিত হবে। সরকারের প্রত্যাশা, এই প্রকল্প ঘিরে অন্তত ৫০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে এবং সরাসরি ও পরোক্ষভাবে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে এটি বাংলাদেশে উচ্চমূল্য সংযোজনকারী শিল্পে চীনা বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

চরম স্বাস্থ্যঝুঁকিতে দেশ - নয়া দিগন্ত

দৈনন্দিন জীবনের অতি আবশ্যিক অনুষঙ্গ টুথপেস্ট। অথচ এই পণ্যটিই এখন পরিণত হয়েছে বিষাক্ত প্লাস্টিকের এক নীরব বাহকে। সম্প্রতি পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)-এর প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য- বাংলাদেশের বাজারে প্রচলিত ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই (৭৬.৫ শতাংশ) রয়েছে অতি সূক্ষ্ম প্লাস্টিক কণা বা ‘মাইক্রোপ্লাস্টিক’। শিশুদের পেস্ট থেকে শুরু করে সংবেদনশীল দাঁতের চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ টুথপেস্ট- কোনোটিই বাদ যায়নি এই মারাত্মক দূষণ থেকে।

চার বিচারপতির কাঁধে ৩৯ হাজার মামলা - বাংলাদেশ প্রতিদিন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ দায়িত্ব পালন করছেন মাত্র চারজন বিচারপতি। অথচ বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩৯ হাজার। ফলে একজন বিচারপতির কাঁধে গড়ে সাড়ে ৯ হাজারেরও বেশি মামলার চাপ পড়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত