বিএনপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে জামায়াত আমীরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত আমীরকে আগে নিজের দলের গঠনতন্ত্র ভালো করে পড়া উচিত। তাদের দল কতটুকু গণতান্ত্রিক, সেটি আগে বিবেচনা করা দরকার।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির নবনির্মিত বিভাগীয় পল্লী ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সিলেটে ১১ দলের এক জনসভায় বিএনপিকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেছিলেন জামায়াত আমীর।
মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে ফ্যাসিবাদী বলাটা তাদের জ্ঞানের অভাব অথবা তাদের মাইন্ডসেট (মানসিকতা) ওভাবেই তৈরি হয়েছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। জনগণের ভালোবাসা নিয়ে এই দল ৫ বার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে এবং দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে। আমরা দীর্ঘ সংগ্রাম আর জনসমর্থন নিয়ে চলি।”
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে এবং স্পিকার বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল থেকেই প্রার্থী চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সরকারের কৃষি নীতি নিয়ে মির্জা ফখরুল বলেন, “বর্তমান সরকারের বয়স মাত্র সাড়ে ৪ মাস। এরই মধ্যে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সব কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। কৃষিকে লাভজনক করতে সর্বোচ্চ অর্থ বরাদ্দসহ কৃষিভিত্তিক শিল্প কারখানা ও বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সংরক্ষিত নারী আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে নামলে দলীয় নেতা-কর্মীরা তাকে বিপুল সংবর্ধনা জানান।
\

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন