সংবাদ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠের ভাস্কর্য সরালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠের ভাস্কর্য সরালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ছবি : সংবাদ

ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে এবং তা আগের স্থানেই পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশের আগে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিরা ভাস্কর্য চত্বরটি পরিদর্শন করেন এবং পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ভাস্কর্যটি আগের স্থানেই স্থাপন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং মুক্তিযুদ্ধের স্মারক রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নেতারা জেলা প্রশাসকের কাছে জানতে চান, গত দুই বছরে ওই স্থানে কতটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং কার নির্দেশে ভাস্কর্যটি ভাঙা হয়েছে।

বিকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বাস টার্মিনাল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল।

বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য রাগীব আহসান।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অজুহাত দিয়ে স্বাধীনতার স্মারক মুছে ফেলার চেষ্টা দেশপ্রেমিক মানুষ মেনে নেবে না। বর্তমান সরকার যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তাই তাদের উচিত এসব স্থাপনা রক্ষা করা। অবিলম্বে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি যথাযথ মর্যাদায় পুনঃস্থাপনের দাবি জানান তারা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী, সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু ও বাসদ জেলা আহ্বায়ক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ঝিনাইদহ শহরের প্রবেশমুখে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যটি ভাঙার কাজ চলে। প্রশাসন বা পৌরসভা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে না পারায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরে ১৮ জুলাই থেকে জেলা প্রশাসন ভাঙার কাজ স্থগিত করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠের ভাস্কর্য সরালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত