সংবাদ

গোবিপ্রবিতে শিক্ষার্থীদের যাতায়াতে নতুন সংকট

প্রতিনিধি, গোবিপ্রবি
প্রতিনিধি, গোবিপ্রবি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

গোবিপ্রবিতে শিক্ষার্থীদের যাতায়াতে নতুন সংকট
ছবি : সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রতি ঘণ্টায় নির্ধারিত বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি পরিবহন প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচুড়িয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে গত ১৫ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ১০টা, ১১টা, দুপুর ১২টা, ২টা এবং বিকেল ৩টার নির্ধারিত ট্রিপগুলো স্থগিত করা হয়েছে। বর্তমানে দিনে মাত্র ৫টি ট্রিপ চালু রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ২০ শতাংশ আবাসিক হলে থাকার সুযোগ পান। বাকি ৮০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থেকে যাতায়াত করেন, যাঁদের যাতায়াতের প্রধান মাধ্যম বিশ্ববিদ্যালয়ের বাস। দীর্ঘ সময় বাসসেবা বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিকল্প হিসেবে ইজিবাইক বা ভ্যান ব্যবহার করছেন। এতে একদিকে যেমন যাতায়াত খরচ বাড়ছে, অন্যদিকে তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন।

শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম কারণ পরিবহন ফি। অনাবাসিক ও আবাসিক-উভয় ধরনের শিক্ষার্থীই প্রতি সেমিস্টারে ৫০০ টাকা করে পরিবহন ফি পরিশোধ করেন। নিয়মিত ফি দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়াকে 'চরম অব্যবস্থাপনা' হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও সহকারী অধ্যাপক হাশেম রেজা সংবাদকে বলেন, ‘পাচুড়িয়া ব্রিজের সমস্যার কারণে বাসগুলোকে এখন দীর্ঘ বিকল্প পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় অনেক বেড়েছে। কিন্তু বাজেটে বরাদ্দ আগের মতোই আছে। বর্তমান তেলের বাজারে এই সীমিত বাজেটে প্রতি ঘণ্টায় বাস চালানো সম্ভব হচ্ছে না।’

তবে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ট্রিপ পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

গোবিপ্রবিতে শিক্ষার্থীদের যাতায়াতে নতুন সংকট

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত