সংবাদ

ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ
চালানবিহীন সার পরিবহনে জড়িতদের জরিমানা ও সার বাজেয়াপ্ত ঘোষণা। ছবি : সংবাদ

ঠাকুরগাঁওয়ে বৈধ কোনো চালান ছাড়াই ট্রাকে করে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও সহকারীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকার একটি ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সারগুলো ভাউলার হাট থেকে দিনাজপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় ট্রাকচালক সার পরিবহনের বৈধ কোনো চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে ট্রাকচালক বাবু ও সহকারী সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা প্রায় ৪ লাখ টাকা মূল্যের সব সার বাজেয়াপ্ত করা হয়। আটক ট্রাকচালক ও সহকারীর বাড়ি কুষ্টিয়া জেলায়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, বৈধ চালান ছাড়া সার পরিবহন করায় ৩৮০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়েছে। এই সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযানকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম ও সদর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে পরিবহন বা কালোবাজারি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত