সংবাদ

রামুতে অভিযানে বনকর্মীদের ওপর হামলা, আহত ৫

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

রামুতে অভিযানে বনকর্মীদের ওপর হামলা, আহত ৫
হাসপাতালে চিকিৎসাধীন আহত বনকর্মীরা। ছবিঃ সংবাদ

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। সোমবার সকালে উপজেলার পানেরছড়া রেঞ্জে এই হামলার ঘটনা ঘটে। এতে এক রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের পাঁচজন কর্মী আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন—পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, বনপ্রহরী হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। বন বিভাগ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি জানায়, সোমবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে আইনানুগ উচ্ছেদ অভিযান চলাকালে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বনকর্মীদের ওপর এই অতর্কিত হামলা চালায়।

এক বিবৃতিতে বিএফএ বলেছে, বন রক্ষা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে বনকর্মীদের ওপর এই হামলা আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামুতে অভিযানে বনকর্মীদের ওপর হামলা, আহত ৫

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। সোমবার সকালে উপজেলার পানেরছড়া রেঞ্জে এই হামলার ঘটনা ঘটে। এতে এক রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের পাঁচজন কর্মী আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন—পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, বনপ্রহরী হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। বন বিভাগ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি জানায়, সোমবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে আইনানুগ উচ্ছেদ অভিযান চলাকালে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বনকর্মীদের ওপর এই অতর্কিত হামলা চালায়।

এক বিবৃতিতে বিএফএ বলেছে, বন রক্ষা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে বনকর্মীদের ওপর এই হামলা আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত