সংবাদ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬
পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারিরা। ছবি : সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় পুলিশের একাধিক দল এই অভিযান চালায়। এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল চাঁদপুর-রায়পুর মহাসড়কের চরমান্দার বর্ডার বাজার এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ১৪৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। কামরুল উপজেলার গাব্দেরগাঁও গ্রামের বাসিন্দা।

একই দিনে পৃথক অভিযানে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন শাওন (১৯) ও মো. আরমান খানকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের বাড়ি ফরিদগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাটিয়ালপুর গ্রামে।

এদিকে এসআই মো. রাকিবুল হাসান, আতাউর রাব্বী ও এএসআই আনোয়ার জাহিদের নেতৃত্বে অন্য একটি দল অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেপ্তার অন্য দুজন হলেন সাইদুর রহমান ও মাইন উদ্দিন খান।

ফরিদগঞ্জ থানার পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে গ্রেপ্তার হওয়া ৬ জনকেই চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত