সংবাদ

আইনজীবী শান্ত হত্যায় ৪ বন্ধু গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

আইনজীবী শান্ত হত্যায় ৪ বন্ধু গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া ৪ আসামি। ছবি : সংবাদ

বাগেরহাট শহরের আইনজীবী নিজাম উদ্দীন ওরফে শান্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে তার ৪ ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার (২৬ জুলাই) রাতে শহরের হাড়িখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট পৌরসভার শেখ মুরাদ (৪১), সদর উপজেলার আবু তাহের ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) ও শিপন শেখ (২৮)। পুলিশ জানিয়েছে, তারা সবাই আইনজীবী নিজাম উদ্দীনের ঘনিষ্ঠ ছিলেন এবং নিয়মিত একসঙ্গে চলাফেরা ও আড্ডা দিতেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন শেখ মুরাদ। ঘটনার দিন রাত ১০টা থেকে হত্যাকাণ্ড পর্যন্ত মুরাদ ওই আইনজীবীর সঙ্গেই ছিলেন। কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায় শান্তকে দোষারোপ করে আসছিলেন তারা। সেই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, গত শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দীনের পথরোধ করে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী স্বপ্না আক্তার গত শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে গ্রেপ্তার হওয়া ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

আইনজীবী শান্ত হত্যায় ৪ বন্ধু গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত