সংবাদ

সক্ষমতা অর্জনই সাংবাদিকদের বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

সক্ষমতা অর্জনই সাংবাদিকদের বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী
ছবি : সংবাদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বাস্তবতায় টিকে থাকার সক্ষমতা গড়ে তোলাই এখন সাংবাদিকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের কল্যাণ মানে কেবল আর্থিক সহায়তা বা অনুদান নয়; বরং তথ্যনির্ভর প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে পেশাদারত্ব বজায় রাখা।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছির। অনুষ্ঠান শেষে বরিশাল বিভাগের অসহায় ও আর্থিকভাবে সংকটাপন্ন ৪৯ জন সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের আয়না। আয়না যেমন মানুষের ত্রুটি দেখিয়ে দেয়, গণমাধ্যমও তেমনি সমাজের ভুল-ত্রুটি তুলে ধরে সংশোধনের সুযোগ তৈরি করে। সভ্য সমাজে সাংবাদিকতার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, বর্তমানে বস্তুনিষ্ঠ ও তথ্যহীন—এই দুই ধরনের সাংবাদিকতা দেখা যায়। এ অবস্থায় আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের উদ্ধৃতি দিয়ে বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই সাংবাদিকতার মূল শক্তি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের পেশাগত নিরাপত্তা, আধুনিক প্রশিক্ষণ এবং আর্থিক সুরক্ষার দাবি জানান। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান সাংবাদিক পল্লী প্রতিষ্ঠা ও অসুস্থ সাংবাদিকদের সহায়তা অব্যাহত রাখার দাবি তোলেন।

সিনিয়র সাংবাদিক নাসিমুল আনোয়ার যোগ্যতার ভিত্তিতে সাংবাদিকদের মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের কারণে যোগ্য সাংবাদিকরা বঞ্চিত হচ্ছেন। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিক সংগঠনগুলোকে অনুদানের আওতায় আনার দাবি জানান।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাজাহান সাজু এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাওসার হোসেন খন্দকার।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সক্ষমতা অর্জনই সাংবাদিকদের বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত