সংবাদ

জামালপুরে ট্রাকচাপায় নিহত ২

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

জামালপুরে ট্রাকচাপায় নিহত ২
ছবি : সংবাদ

জামালপুরের দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় মালবাহী ট্রাকের চাপায় সাবেক এক শ্রমিক নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) ভোরে দিগপাইত বাসস্ট্যান্ড ও কাঁচাবাজার সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন-জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দিগপাইত শাখার সাবেক সভাপতি ননী ড্রাইভার (৬০) এবং সদর উপজেলার মাটিয়াজানি এলাকার ধান ব্যবসায়ী হাবেজ আলী (৪৫)। ননী ড্রাইভার দিগপাইত এলাকারই বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের পাশের পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ননী ড্রাইভারের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাবেজ আলীর মৃত্যু হয়। আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামালপুরে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত