আহমদুল কবির, ভালোবেসে সাধারণ মানুষ যাকে ডাকত মনু মিয়া। জমিদার বংশের রক্ত ছিল তাঁর ধমনিতে। ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালে জন্ম তাঁর। পিতা জমিদার আবু ইউসুফ লুৎফুল কবির এবং মাতা সুফিয়া খাতুন। চাইলেই তিনি পারতেন মহাসমারোহে এক বিলাসী জীবন কাটাতে। কিন্তু তিনি তো জন্মেছিলেন শোষিতের পক্ষে দাঁড়াতে, সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে। মেধা, পাণ্ডিত্য আর মুক্তবুদ্ধির এক অপূর্ব মেলবন্ধন ছিলেন এই মানুষটি।
পঞ্চাশের দশকে এ দেশে পত্রিকা পড়ত কেবল শহরের উচ্চ মধ্যবিত্তরা। আহমদুল কবির সাংবাদিকতার সেই আভিজাত্যের দেয়াল ভেঙে দিলেন। ১৯৫৪ সালে দৈনিক সংবাদের দায়িত্ব নিয়ে তিনি পত্রিকাটিকে পৌঁছে দিলেন পাটকল-সুতাকলের সাধারণ শ্রমিক আর প্রান্তিক কৃষকের ঘামে ভেজা হাতে। তাঁর হাত ধরেই এ দেশের সংবাদপত্রে যুক্ত হলো শিশু, নারী, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য আর কৃষকদের জন্য আলাদা পাতা, যা ছিল সেই সময়ের জন্য এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। উত্তরাঞ্চলের সাংবাদিক মোনাজাত উদ্দিনকে দিয়ে তিনি শুরু করালেন ‘গ্রামীণ সাংবাদিকতা’ বা ‘চারণ সাংবাদিকতা’র মতো এক নতুন ধারা। তাঁর দূরদর্শী নেতৃত্বে ‘সংবাদ’ পরিণত হলো প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশের এক জীবন্ত উদাহরণে।
আদর্শের প্রশ্নে তিনি ছিলেন এক অবিচল হিমালয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত, পাকিস্তানি হানাদার বাহিনী পুড়িয়ে ছাই করে দিল সংবাদের বংশাল অফিস। সেই লেলিহান আগুনে জীবন্ত দগ্ধ হলেন পত্রিকার প্রতিভাবান সাংবাদিক শহীদ সাবের। আহমদুল কবিরকে বন্দি করা হলো, সামরিক জান্তা তাঁকে পত্রিকা প্রকাশের জন্য নানা প্রলোভন দেখাল। কিন্তু বন্দুকের নলের মুখেও মাথা নোয়াননি এই আপসহীন সম্পাদক। মৃত্যুর ঝুঁকি নিয়ে অটল ছিলেন তাঁর সিদ্ধান্তে—জীবন যেতে পারে, কিন্তু পত্রিকা প্রকাশ করবেন না।
তাঁর রাজনৈতিক জীবনের ক্যানভাসটিও ছিল এক অবিরাম সংগ্রামের। সেই ১৯৪৫-৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ—ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি হওয়া দিয়ে তাঁর যে যাত্রার শুরু, তা আর কখনো থামেনি। তিনি সেই নেতা, যিনি ষাটের দশকের চরম বিপদের দিনে মণি সিংহ বা খোকা রায়ের মতো নেতাদের নিজের ছায়ায় আশ্রয় দিয়েছেন। ১৯৬৫ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দিতে নিজের তোপখানার অফিসকে কেন্দ্র করে বুকচিতিয়ে লড়েছেন। ১৯৬৫ সালে ন্যাপের হয়ে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্বাধীন বাংলাদেশে নরসিংদী থেকে দুবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি গড়ে তুলেছিলেন গণতন্ত্রী পার্টি এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই দলের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। তিনি আজীবন গণতন্ত্র আর প্রগতির পতাকাকে বহন করেছেন, কখনো সেই পতাকা হাত থেকে মাটিতে পড়তে দেননি।
আহমদুল কবির ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। এ সময় তিনি ইতালির রোমে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। এ ছাড়া তিনি ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ভুক্ত (ইইসি) দেশগুলোতে যাওয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন।
শিক্ষাজীবন শেষে তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং সেখানে ফরেন এক্সচেঞ্জ বিভাগের প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পাকিস্তানের ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক এবং স্বাধীন বাংলাদেশের আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে এসেন্সিয়াল ইন্ডাস্ট্রিজ, ভিটা কোলা এবং বেঙ্গল বেভারেজ কোম্পানির মতো প্রতিষ্ঠান গড়ে তোলেন।
কিন্তু মহীরুহকেও একদিন বিদায় নিতে হয়। দীর্ঘ ৮১ বছরের জীবনের ৬১ বছরই যিনি ব্যয় করেছেন দেশ, মাটি আর মানুষের জন্য, তাঁর যাওয়ার বেলাটিও ছিল বড় বেদনার। ২৪ নভেম্বর ২০০৩। কলকাতার অ্যাপোলো গ্লেনইগলস হাসপাতালের একটি কক্ষ, ঘড়ির কাঁটা তখন বিকেল ৪টা ৫৫ মিনিট ছুঁয়েছে। স্ত্রী লায়লা কবির, দুই ছেলে আলতামাশ ও আরদাশির কবির এবং একমাত্র মেয়ে নিহাদ কবিরকে আজীবনের জন্য কাঁদিয়ে নিভে গেল এক প্রদীপ্ত নক্ষত্র। চিরতরে চোখ বুজলেন আহমদুল কবির।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন