সংবাদ

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পোশাককর্মীর মৃত্যু

প্রতিনিধি, বন্দর (নারায়নগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়নগঞ্জ)
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পোশাককর্মীর মৃত্যু
শীতলক্ষ্যা নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড়। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্বাধীন (৩০) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত স্বাধীন উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি শহরের পাঠানটুলী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে ছুটির দিনে ছোট ভাই শাহিদকে (৯) সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন স্বাধীন। একপর্যায়ে তিনি নদীর স্রোতে তলিয়ে যান। ছোট ভাইয়ের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানতেন। আজ ছোট ভাইকে নিয়ে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পোশাককর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্বাধীন (৩০) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত স্বাধীন উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি শহরের পাঠানটুলী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে ছুটির দিনে ছোট ভাই শাহিদকে (৯) সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন স্বাধীন। একপর্যায়ে তিনি নদীর স্রোতে তলিয়ে যান। ছোট ভাইয়ের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানতেন। আজ ছোট ভাইকে নিয়ে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত