সংবাদ

নওগাঁয় অভিনয়েই পাঠ্যবইয়ের পাঠ শিখল শিশুরা

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

নওগাঁয় অভিনয়েই পাঠ্যবইয়ের পাঠ শিখল শিশুরা
সমাপনী অনুষ্ঠানে সনদ গ্রহণ করছে প্রশিক্ষণার্থীরা। ছবি : সংবাদ

পাঠ্যবইয়ের বিজ্ঞান, গণিত ও সমাজবিজ্ঞানের মতো জটিল বিষয়গুলো মুখস্থ না করে কীভাবে আনন্দের সঙ্গে শেখা যায়, তা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলল একদল শিশু। নওগাঁর সাংস্কৃতিক সংগঠন ‘হাতেখড়ি’ আয়োজিত ৩ দিনের এক শিশু নাট্যকর্মশালায় শিশুরা বইয়ের বিষয়বস্তুকে নাটকের মাধ্যমে উপস্থাপন করেছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে (অডিটরিয়াম) এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের নির্বাচিত কিছু অধ্যায় অবলম্বনে ৪টি নাটক মঞ্চস্থ করে ৪০ জন শিশু-কিশোর। তাদের প্রাণবন্ত অভিনয়ের মধ্য দিয়ে পাঠ্যবইয়ের নিরস বিষয়গুলো যেন জীবন্ত হয়ে ওঠে।

আয়োজকেরা জানান, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষার বাইরে গিয়ে নাট্যচর্চার মাধ্যমে পাঠ্যবইয়ের বিষয়গুলো সহজ ও আনন্দময় করে তোলাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। ৩ দিনের এই কর্মশালায় অংশ নেওয়া শিশুরা মাত্র এক দিনের অনুশীলনেই একেকটি অধ্যায় আত্মস্থ করতে সক্ষম হয়।

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমির জামান। তিনি বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি কার্যকর শিক্ষাপদ্ধতিও। শিশুদের কল্পনাশক্তি ও যুক্তিবোধ বিকাশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হাতেখড়ির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এফ এম সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন লিটন ও জাহাঙ্গীর ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন।

বক্তারা বলেন, শিশুদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে নাট্যচর্চার বিকল্প নেই। এটি শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের মানসিকতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নওগাঁয় অভিনয়েই পাঠ্যবইয়ের পাঠ শিখল শিশুরা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত