সংবাদ

১২০০ কিমি সীমান্তে ২৫টি পুশইন প্রতিহত

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম

১২০০ কিমি সীমান্তে ২৫টি পুশইন প্রতিহত
মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ বিজিবি কর্মকর্তারা। ছবিঃ সংবাদ

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লার কোটবাড়িতে ১০ বিজিবি ও ৬০ ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম বলেন, সরাইল রিজিয়নের অধীনে ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত ১২০০ কিলোমিটার সীমান্ত এলাকায় গত দুই মাসে অন্তত ২৫টি পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সর্বশেষ গত রোববার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সালদা নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী চারজনকেও ফেরত পাঠানো হয়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষ ও অন্যান্য বাহিনীর সহযোগিতা প্রয়োজন।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে রিজিয়ন কমান্ডার জানান, গত তিন বছরে ১০ ও ৬০ ব্যাটালিয়ন ২০ হাজার ২০০টি অভিযান চালিয়ে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। এসব ঘটনায় ৫২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আড়াই শতাধিক আসামি পলাতক রয়েছে।

বিজিবি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কুমিল্লা ১০ ব্যাটালিয়ন এবং ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন মোট ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল ইসলাম, জেলা প্রশাসক রোজী আকতার, ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এবং র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১২০০ কিমি সীমান্তে ২৫টি পুশইন প্রতিহত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত