মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঢালুয়াছড়া এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।
রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিট অফিস (বিওপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢালুয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২৬ দশমিক ০৯ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। পরে কাঠগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, ‘বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার বন্ধে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন