সংবাদ

দাগনভূঞায় মাদক কারবারি আটক, উদ্ধার ইয়াবা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

দাগনভূঞায় মাদক কারবারি আটক, উদ্ধার ইয়াবা
ইয়াবাসহ আটক ইসমাইল হোসেন পারভেজ। ছবি : সংবাদ

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন পারভেজ (২৭) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার ইয়ারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ইসমাইল হোসেন পারভেজ ওই গ্রামের খলিল উল্লাহ খোকনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ইয়ারপুর গ্রামের সুলতান মিয়ার বাড়িতে ইসমাইলের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ২৩ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বলেন, আটক ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার গতিবিধি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ইসমাইল অত্যন্ত কৌশলী মাদক কারবারি। তাকে ধরতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছিল। তার সহযোগীদেরও চিহ্নিত করা হয়েছে, তাদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। আটক ইসমাইলকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দাগনভূঞায় মাদক কারবারি আটক, উদ্ধার ইয়াবা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন পারভেজ (২৭) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার ইয়ারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ইসমাইল হোসেন পারভেজ ওই গ্রামের খলিল উল্লাহ খোকনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ইয়ারপুর গ্রামের সুলতান মিয়ার বাড়িতে ইসমাইলের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ২৩ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বলেন, আটক ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার গতিবিধি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ইসমাইল অত্যন্ত কৌশলী মাদক কারবারি। তাকে ধরতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছিল। তার সহযোগীদেরও চিহ্নিত করা হয়েছে, তাদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। আটক ইসমাইলকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত