চট্টগ্রামের হাটহাজারীতে সাংবাদিক ও ব্যবসায়ী এসএম শহীদুল্লাহ রনির ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এসএম শহীদুল্লাহ রনি বিজয় টিভির চট্টগ্রামের সাবেক ব্যুরো প্রধান এবং বর্তমানে ‘দৈনিক প্রিয় সময়’-এর প্রকাশক ও সম্পাদক। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবাসন ও ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদরখীল এলাকার এসএম শফিউল্লাহর ছেলে।
ভুক্তভোগী শহীদুল্লাহ রনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তিনি চট্টগ্রাম নগরীর আমান বাজার থেকে নিজেই গাড়ি চালিয়ে রাউজানের বাড়িতে ফিরছিলেন। চারাবটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ির সামনে ইট ছুড়ে গতিরোধের চেষ্টা করে। তখন তিনি গাড়ির বাতি বন্ধ করে থামিয়ে দেন। এ সময় অস্ত্রধারীরা তার গাড়ির পেছনের আসন লক্ষ্য করে পর পর পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিগুলো গাড়ির এক পাশের গ্লাস ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। রনি জানান, সাধারণত চালক গাড়ি চালালেও ওই রাতে তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাণে বেঁচে গেছেন।
হামলার পেছনে পূর্বশত্রুতা থাকতে পারে বলে ধারণা করছেন রনি। তিনি বলেন, ‘বেশ কিছু ব্যক্তির সঙ্গে আমার আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে। তাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’
খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাউজানের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে পূর্ববিরোধের জেরে এ হামলা হতে পারে। হামলার প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।’
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন