সংবাদ

ফরিদপুরে মিলল অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড দেহ

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

ফরিদপুরে মিলল অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড দেহ
ছবি : সংবাদ

ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা অজ্ঞাতনামা এক যুবকের ছয় টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ফরিদপুরগামী সড়কের পাশে ধানখেতের কাছে একটি তালগাছের গোড়ায় তিনটি মুখবাঁধা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও মধুখালী থানার এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাগুলো খোলা হলে ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হলেও নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত না হলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, এই নৃসংশতার রহস্য উন্মোচন ও নিহতের পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে মিলল অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড দেহ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা অজ্ঞাতনামা এক যুবকের ছয় টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ফরিদপুরগামী সড়কের পাশে ধানখেতের কাছে একটি তালগাছের গোড়ায় তিনটি মুখবাঁধা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও মধুখালী থানার এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাগুলো খোলা হলে ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হলেও নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত না হলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, এই নৃসংশতার রহস্য উন্মোচন ও নিহতের পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত