আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কারাবন্দীরাও 'পোস্টাল ভোট বিডি' (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে দূর থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এই অ্যাপে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
ইসির 'আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইনিশিয়েটিভ' প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আহমেদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় এই উপনির্বাচনেও আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা বহাল থাকছে। এবার দেশ ও বিদেশের মোট প্রায় পাঁচ হাজার ৫০০ ব্যালট বিতরণ করার প্রস্তুতি রয়েছে, যার মধ্যে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সংখ্যা ৫০০ পর্যন্ত পৌঁছাতে পারে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী মূলত চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন–বিদেশে অবস্থানরত ভোটার, দূরবর্তী স্থানে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনানুগ হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণ কর্মকর্তা। অ্যাপে নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসীদের তাদের বর্তমান বিদেশের সুনির্দিষ্ট ইংরেজি ঠিকানা ও জিপ কোড সতর্কতার সঙ্গে প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্বের সংসদ নির্বাচনে যারা প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন, ইসি সরাসরি তাদের সঙ্গে ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে উপনির্বাচনে তাদের সম্মতি ও ঠিকানা নিশ্চিত করবে।
ঘোষিত তফসিল অনুসারে, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর ২৯ অক্টোবর মোট ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটারসংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার ভূমিকা পালন করবেন।
\

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন