চায়ের রাজধানী ও পর্যটননগরী শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৬ নম্বর পুলসংলগ্ন মৌলভীবাজার রোডে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় হনুমানটি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সড়কের পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখেন সিএনজিচালক অখিল মালাকার।
পরে তিনি হনুমানটির মুখে পানি দেন এবং সেটিকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান তিনি।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তারা আহত মুখপোড়া হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হনুমানটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মৃত মুখপোড়া হনুমানটি পরবর্তী সময়ে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন